Web Analytics

জাতীয় প্রেসক্লাবের সামনে টানা অবস্থান ধর্মঘটরত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা সোমবার তাদের আন্দোলনের ১২তম দিনে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। তারা জানিয়েছেন, দাবি পূরণ না হলে বুধবার সকাল ১১টার পর প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর সাক্ষাৎ লাভের উদ্দেশে সচিবালয় অভিমুখে লংমার্চ করবেন। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক কল্যাণ কমিটির সদস্য সচিব হাফেজ মাওলানা মুফতি আব্দুল হান্নান হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শিক্ষকরা ২০২৫ সালের নীতিমালা অনুযায়ী যাচাই-বাছাইকৃত অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার এমপিও বাস্তবায়ন এবং ২০২৬ সালের জানুয়ারি থেকে বেতন ছাড়ের দাবিতে ২১ মে থেকে লাগাতার অবস্থান ধর্মঘট শুরু করেন। ওইদিন তারা সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধেরও ঘোষণা দেন।

এর আগে ২৮ মে প্রধানমন্ত্রী সাক্ষাতের উদ্দেশে পদযাত্রা শুরু করলে পুলিশ বিজয় সরণিতে বাধা দেয় এবং ছয় সদস্যের প্রতিনিধি দলকে আটক করে পরে ছেড়ে দেয়। শিক্ষকরা তাদের দাবি পূরণে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

01 Jun 26 1NOJOR.COM

১২ দিনের আন্দোলনের পর সচিবালয় অভিমুখে লংমার্চে যাচ্ছেন ইবতেদায়ী শিক্ষকরা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।