Web Analytics

নোয়াখালীর হাতিয়ার চানন্দী ইউনিয়নে তিন সন্তানের জননীর ধর্ষণের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে হাতিয়া সার্কেলের দায়িত্বপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার নুরুল আনোয়ার ভুক্তভোগীর বাড়িতে গিয়ে এলাকাবাসীর সঙ্গে কথা বলে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে শুক্রবার রাতে শাপলা কলি প্রতীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে ওই নারীকে নিজ ঘরে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ ওঠে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, অভিযোগটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাস্থলে একজন অতিরিক্ত এসপি পাঠানো হয়। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সেখানে ধর্ষণের কোনো ঘটনা ঘটেনি, তবে আশ্রয়ণ প্রকল্প এলাকায় মারামারির ঘটনা ঘটেছে। অভিযোগে যাঁর নাম এসেছে, তিনি ঘটনার দুই ঘণ্টা আগে হাসপাতালে ভর্তি ছিলেন। লিখিত অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এদিকে উপজেলা বিএনপির পক্ষ থেকে অভিযোগটিকে ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রতিবাদ জানানো হয়েছে। সাবেক সভাপতি আলাউদ্দিন রনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনের দাবি জানান। ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

15 Feb 26 1NOJOR.COM

হাতিয়ায় তিন সন্তানের জননীর ধর্ষণের অভিযোগ তদন্তে অস্বীকার করেছে পুলিশ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।