Web Analytics

আল জাজিরার ‘ওপেন সোর্স ইউনিট’-এর বিশ্লেষণ অনুযায়ী, ইসরাইল গাজা উপত্যকাজুড়ে ৪০টি স্থায়ী ও সুরক্ষিত সামরিক ঘাঁটি নির্মাণ করছে। মে ২০২৬ পর্যন্ত সংগৃহীত স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, গত বছরের অক্টোবরের যুদ্ধবিরতি চুক্তির পর নতুন করে আটটি ঘাঁটি তৈরি হয়েছে, যার একটি এখনো নির্মাণাধীন। অথচ যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত ওই চুক্তি অনুযায়ী গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের বাধ্যবাধকতা ছিল।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, ইসরাইলি বাহিনী বর্তমানে গাজার প্রায় ৬০ শতাংশ এলাকা নিয়ন্ত্রণ করছে এবং ধাপে ধাপে তা ৭০ শতাংশে বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, নতুন ঘাঁটিগুলো স্থায়ী অবকাঠামো হিসেবে নির্মিত হয়েছে, যার মধ্যে খান ইউনিস, বেইত লাহিয়া ও নেতজারিম করিডোরে বড় আকারের ঘাঁটি রয়েছে। পুরোনো ঘাঁটিগুলোকেও সম্প্রসারণ ও আধুনিকায়ন করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, এই ৪০টি ঘাঁটির অবস্থান ফিলিস্তিনি জনবসতিগুলোকে ঘিরে ফেলেছে, ফলে সাধারণ মানুষের চলাচল ও জমিতে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। ফিলিস্তিনি বিশ্লেষক আবদুল্লাহ আকরাবাবি সতর্ক করেছেন, এই নির্মাণযজ্ঞ গাজায় নতুন সহিংসতার স্থায়ী ভিত্তি তৈরি করতে পারে।

04 Jun 26 1NOJOR.COM

যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় ৪০টি স্থায়ী সামরিক ঘাঁটি নির্মাণ করছে ইসরাইল

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।