Web Analytics

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় তদন্তের অগ্রগতি জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। বুধবার রাতে মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবিপ্রধান শফিকুল ইসলাম জানান, বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে হাতিরঝিল থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি বলেন, ফরেনসিক পরীক্ষা ও বিস্তারিত তদন্ত শেষে আলমের সরাসরি সম্পৃক্ততা নিশ্চিত করা যাবে।

পুলিশ জানায়, জামায়াতের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক সিরাজুল ইসলাম বাদী হয়ে সাইবার সুরক্ষা আইনে মামলা করেছেন, যেখানে ছরওয়ারে আলমসহ অজ্ঞাতনামা ২০ জনকে আসামি করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির মোবাইল ফোন, কম্পিউটার ও অন্যান্য ডিভাইস জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। অভিযোগে বলা হয়, ৩১ জানুয়ারি ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক করে কর্মজীবী নারীদের নিয়ে বিভ্রান্তিকর ও আপত্তিকর পোস্ট দেওয়া হয়, যা পরে সরিয়ে নেওয়া হয়।

ডিবি জানায়, জামায়াতের আরও কয়েকজন সিনিয়র নেতার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টেও সাম্প্রতিক সময়ে সাইবার হামলা হয়েছে। সবাইকে যাচাই ছাড়া তথ্য প্রচার না করার আহ্বান জানিয়ে ডিবি স্বচ্ছ তদন্তের আশ্বাস দিয়েছে।

05 Feb 26 1NOJOR.COM

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকিং তদন্তে বঙ্গভবনের কর্মকর্তা গ্রেপ্তার

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।