Web Analytics

গত বছর কাতার সরকারের উপহার হিসেবে পাওয়া একটি নতুন বোয়িং ৭৪৭-৮ জেটকে যুক্তরাষ্ট্রের নতুন এয়ার ফোর্স ওয়ান হিসেবে উন্মোচন করা হয়েছে। মার্কিন সামরিক বাহিনী প্রায় ৪০০ মিলিয়ন ডলার ব্যয়ে বিমানটির সংস্কারকাজ সম্পন্ন করেছে। শুক্রবার জয়েন্ট বেস অ্যান্ড্রুজে এক ভাষণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, বিমানটি এমন এক বিলাসবহুল উড়ন্ত হোয়াইট হাউসে রূপান্তরিত হয়েছে, যা আগে কেউ দেখেনি।

মার্কিন বিমান বাহিনীর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রেসিডেন্টের পরিবহনের আগে বিমানটি প্রাথমিক কমিশনিং ফ্লাইট শুরু করবে। এতে নিরাপত্তা ব্যবস্থা, বিশেষ যোগাযোগ প্রযুক্তি, লজিস্টিক সহায়তা এবং আধুনিক প্রযুক্তিগত সক্ষমতায় বড় ধরনের উন্নয়ন আনা হয়েছে। বিমান বাহিনীর দাবি, পূর্বে ব্যবহৃত এই বিমানে সম্ভাব্য সব নিরাপত্তা ঝুঁকি দূর করা হয়েছে।

বিমানের অভ্যন্তরীণ নকশা প্রায় অপরিবর্তিত থাকলেও বাইরের অংশে লাল, সাদা, নীল ও সোনালি রঙের নতুন নকশা যুক্ত করা হয়েছে।

20 Jun 26 1NOJOR.COM

কাতারের উপহার বোয়িং ৭৪৭-৮ উন্মোচন করলেন ট্রাম্প

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।