বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন। মঙ্গলবার রাতে শপথ গ্রহণের মাধ্যমে তিনি এক বছরের জন্য দায়িত্ব নেন। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ৮০তম অধিবেশনের সমাপনী পর্বে তাঁকে আনুষ্ঠানিকভাবে শপথবাক্য পাঠ করানো হয়। পরে বাংলাদেশ সময় রাত ১টায় তিনি ৮১তম অধিবেশনের প্রথম পূর্ণাঙ্গ বৈঠকে সভাপতিত্ব করেন।
১৯৩ সদস্যের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে তিনি জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হয়েছেন। তাঁর দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে প্রায় চার দশক পর বাংলাদেশ এ পদে ফিরল। এর আগে বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী ১৯৮৬-৮৭ সালে সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতি ছিলেন।
গত ২ জুন গোপন ব্যালটে নির্বাচনে খলিলুর রহমান ৯৯ ভোট পান। তাঁর প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের আন্দ্রেয়াস এস কাকৌরিস পেয়েছিলেন ৯১ ভোট। জাতিসংঘের আঞ্চলিক পর্যায়ক্রমিক ব্যবস্থায় এবার পদটি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য নির্ধারিত ছিল। নতুন অধিবেশন শুরুর আগে সোমবার তিনি মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করেন। জাতিসংঘের বাংলাদেশ কার্যালয় তাঁকে অভিনন্দন জানিয়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন খলিলুর রহমান
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।