ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইরানের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্রের হামলার বিরুদ্ধে তেহরানের প্রতি সংহতি জানিয়েছে। একই সঙ্গে যেসব দেশ নিজেদের ভূখণ্ডে মার্কিন বাহিনীকে অবস্থানের সুযোগ দিচ্ছে, তাদের কঠোর পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করেছে গোষ্ঠীটি। হুথি-নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা সাবায় প্রকাশিত বিবৃতিতে এ অবস্থান জানানো হয়।
বিবৃতিতে হুথিরা বলেছে, যুক্তরাষ্ট্রের হামলা তেহরানের দৃঢ় সংকল্প দুর্বল করতে পারবে না। আন্তর্জাতিক আইনের আওতায় ইরানের পাল্টা জবাব দেওয়ার অধিকার রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে। হুথিদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ, যুক্তরাষ্ট্র পুরো অঞ্চলকে আরও উত্তেজনাপূর্ণ পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে।
এই পরিস্থিতির পরিণতির জন্য ওয়াশিংটন এবং তাদের সমর্থনকারী দেশগুলো দায়ী থাকবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়, যেসব দেশ তাদের ভূখণ্ডকে যুক্তরাষ্ট্রের কথিত আগ্রাসনের প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহারের অনুমতি দিচ্ছে, সেসব শাসকগোষ্ঠীকে এর মূল্য দিতে হবে এবং পরিণতি ভোগ করতে হবে।
ইরানের প্রতি সংহতি জানিয়ে মার্কিন বাহিনীকে আশ্রয়দাতা দেশগুলোকে হুথিদের হুঁশিয়ারি
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।