কুমিল্লা-১১ আসনের জামায়াতের সংসদ সদস্য ও বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন। বুধবার জাতীয় সংসদের বৈঠকে সংসদ নেতার পক্ষে চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন, যা সর্বসম্মতভাবে গৃহীত হয়।
এই কমিটিতে বিএনপি ও জামায়াতের আরও কয়েকজন সংসদ সদস্য অন্তর্ভুক্ত হয়েছেন, তাদের মধ্যে রয়েছেন আমানউল্লাহ আমান, এ বি এম আশরাফ উদ্দিন নিজান, এ কে এম ফজলুল হক মিলন, মোহাম্মদ হাফিজ ইব্রাহিম, এ এম মাহবুব উদ্দিন খোকন, মোহাম্মদ জালালউদ্দিন, মো. মাহবুবুর রহমান, এস কে আজিজুল বারী হেলাল, মোহাম্মদ মনজুরুল ইসলাম, ফজলে হুদা, মোহাম্মদ জাকির হোসেন, সৈয়দ জয়নুল আবেদিন, মো. রুহুল আমিন এবং মোহাম্মদ আনোয়ারুল ইসলাম।
সরকারি হিসাব কমিটি রাষ্ট্রীয় অর্থ ব্যয়ের জবাবদিহি নিশ্চিত করার অন্যতম গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি। বাজেট পাসের পর সরকারি অর্থ ব্যয়, নিরীক্ষা আপত্তি এবং মন্ত্রণালয়গুলোর জবাব পর্যালোচনায় এ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ডা. তাহের সরকারি হিসাব কমিটির সভাপতি নির্বাচিত
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।