২০২৬-২৭ অর্থবছরে ইএফটির মাধ্যমে বৃত্তির তথ্য পাঠাতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এমআইএস সফটওয়্যার চালু করেছে। এর আওতায় মাউশির রাজস্ব খাতভুক্ত বিভিন্ন শ্রেণির মেধা ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে বৃত্তিপ্রাপ্ত সাধারণ শিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের তথ্য পাঠানো হবে।
মাউশির কলেজ ও প্রশাসন শাখা সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের প্রধান ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী ১৯ নভেম্বরের মধ্যে সফটওয়্যারে নির্ভুল তথ্য এন্ট্রি ও প্রয়োজনীয় সংশোধনের নির্দেশ দিয়েছে। যেসব শিক্ষার্থীর তথ্য আগে এন্ট্রি করা হয়নি, তাদের তথ্যও এই সফটওয়্যারে অন্তর্ভুক্ত করা যাবে।
ব্যাংক বা শাখার নাম, রাউটিং নম্বর কিংবা হিসাব নম্বর ভুল থাকা এবং অ্যাকাউন্ট নিষ্ক্রিয় থাকার কারণে যাদের বৃত্তির অর্থ বাউন্স হয়েছে, তাদের ব্যাংক তথ্য সংশোধন ও হিসাব সচলের ব্যবস্থা নিতে হবে। সঠিক তথ্য এন্ট্রি নিশ্চিত করতে প্রতিষ্ঠানপ্রধানদের দুজন শিক্ষককে দায়িত্ব দিতে বলা হয়েছে। এন্ট্রি বা সংশোধনে ভুল কিংবা অনিয়ম হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধান বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দায়ী থাকবেন।
বৃত্তির তথ্য এন্ট্রি ও ব্যাংক তথ্য সংশোধনে ১৯ নভেম্বর পর্যন্ত সময় দিল মাউশি
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।