মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে এক ভারতীয় নাগরিককে আটক করেছে ৫২ বিজিবি। বুধবার দুপুর আড়াইটার দিকে বিয়ানীবাজার ব্যাটালিয়নের অধীন বিওসিটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে মাধবকুণ্ড নামক স্থান থেকে ভারতীয় নাগরিক মো. আলী হুসেন (৩২) কে আটক করা হয়। তিনি ভারতের করিমগঞ্জ জেলার দক্ষিণ কেউটিগ্রামের বাসিন্দা।
বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার ভারতীয় পরিচয় নিশ্চিত হয়। তল্লাশিতে তার কাছ থেকে ভারতীয় ভোটার আইডি কার্ড, প্যান কার্ড ও আধার কার্ড উদ্ধার করা হয়। আটক ব্যক্তি জিজ্ঞাসাবাদে জানান, তিনি মোবাইল ফোনের ডিসপ্লে-সংক্রান্ত ব্যবসায়িক কাজে বাংলাদেশে প্রবেশ করেছিলেন।
৫২ বিজিবির অধিনায়ক আতাউর রহমান সুজন জানান, ঘটনাটি নিয়ে অধিকতর যাচাই-বাছাই, গোয়েন্দা অনুসন্ধান এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বড়লেখা সীমান্তে অবৈধ অনুপ্রবেশে ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।