জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০তম ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ সিরাজুল ইসলাম পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তাকে খুঁজে বের করতে ২৩ জুন ২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরি মতবিনিময় সভা করে। সভায় প্রচারণা জোরদার, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় বৃদ্ধি এবং একটি ‘কুইক রেসপন্স টিম’ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন নিখোঁজ ঘটনার প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করে জানান, তিনি ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় পরিবারের কোনো সদস্য বিপদে পড়লে সবাইকে সম্মিলিতভাবে দ্রুত সাড়া দিতে হবে। এ লক্ষ্যে ‘কুইক রেসপন্স টিম’ গঠনের প্রক্রিয়া চলছে।
সভায় উপস্থিত ছাত্রনেতা, জকসু প্রতিনিধি ও সাংবাদিকরা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা বাড়ানো এবং গণমাধ্যমে বিষয়টি গুরুত্বসহকারে তুলে ধরার আহ্বান জানান। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সংশ্লিষ্ট থানার সঙ্গে যোগাযোগ করে অনুসন্ধানের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেবে।
নিখোঁজ সিরাজুল ইসলামের সন্ধানে জবি প্রশাসনের ‘কুইক রেসপন্স টিম’ গঠনের উদ্যোগ
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।