Web Analytics

সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের ছাতক উপজেলার জালালপুর এলাকায় সোমবার দুপুরে বাস-সিএনজি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ পাঁচজন নিহত হয়েছেন। নিহতরা হলেন তাহিরপুর উপজেলার তিওর জালাল গ্রামের ইউসুফ আলী, তার দুই মেয়ে নিলুফা আক্তার ও কেয়া মনি এবং ভাতিজি জামাই মো. শাহাব উদ্দিন। নিহত সিএনজিচালকের পরিচয় জানা যায়নি। সিলেট থেকে সুনামগঞ্জগামী রিফাত পরিবহনের একটি বাস হঠাৎ লেন পরিবর্তন করে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে।

হাইওয়ে পুলিশ জানায়, সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ছিটকে পড়ে এবং বাসটি রাস্তার পাশে খাদে উল্টে যায়। ঘটনাস্থলেই ইউসুফ আলী ও সিএনজিচালক মারা যান। আহত নিলুফা আক্তার, কেয়া মনি ও মো. শাহাব উদ্দিনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যায় তারা মারা যান। দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে যায়। সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজন সরকার জানান, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

05 May 26 1NOJOR.COM

সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে বাস-সিএনজি সংঘর্ষে পাঁচজন নিহত

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।