Web Analytics

দেশে হামের সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার ২০ জেলার ৩০টি স্থানকে ‘হটস্পট’ হিসেবে ঘোষণা করেছে। শনিবার (৪ এপ্রিল ২০২৬) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, আগামীকাল রোববার (৫ এপ্রিল) থেকে এসব এলাকায় জরুরি ভিত্তিতে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হবে এবং এটি আগামী ২১ মে, পবিত্র ঈদুল আজহার আগেই সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

প্রথম ধাপে বরগুনা, পাবনা, চাঁদপুর, কক্সবাজার, গাজীপুর, চাঁপাইনবাবগঞ্জ, নেত্রকোণা, ময়মনসিংহ, রাজশাহী, বরিশাল, নওগাঁ, যশোর, নাটোর, মুন্সীগঞ্জ, মাদারীপুর, ঢাকা, ঝালকাঠি ও শরীয়তপুর জেলার ৩০টি উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় টিকাদান শুরু হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনায় দেশের সব শিশুকে দ্রুত সুরক্ষার আওতায় আনতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যেসব শিশুর জ্বর বা অসুস্থতা রয়েছে, তাদের সুস্থ হওয়ার পর টিকা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। হাম আক্রান্ত বা সন্দেহভাজন শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেওয়া হবে, যা রোগের জটিলতা কমাতে সহায়ক।

04 Apr 26 1NOJOR.COM

২০ জেলার ৩০ স্থানে হাম হটস্পট ঘোষণা, ৫ এপ্রিল থেকে টিকাদান শুরু

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।