Web Analytics

কুয়েতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনা জানিয়েছে, কুয়েতি তেলের দাম প্রতি ব্যারেলে ৮ দশমিক ১০ ডলার বেড়ে ১১৮ দশমিক ৯৩ ডলারে পৌঁছেছে। ইরান, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি দেখা যাচ্ছে।

ইরানের হামলা বা হামলার হুমকির কারণে হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। এই প্রণালির মাধ্যমে বিশ্বব্যাপী জ্বালানি রপ্তানির প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়, ফলে সরবরাহব্যবস্থায় বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে।

হরমুজ প্রণালি অনিরাপদ হয়ে পড়ায় এবং সরবরাহব্যবস্থা ভেঙে পড়ায় বিশ্ব অর্থনীতিতে জ্বালানি সংকটের আশঙ্কা আরও ঘনীভূত হচ্ছে।

28 Mar 26 1NOJOR.COM

ইরান-ইসরাইল-যুক্তরাষ্ট্র সংঘাতে কুয়েতি তেলের দাম ব্যারেলপ্রতি ১১৮ ডলার ছাড়াল

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।