ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি দেশটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লা দুই হাজার কিলোমিটারে সীমিত রাখার স্বঘোষিত বিধিনিষেধ তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে। এ সিদ্ধান্তের ফলে তেহরান আরও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির পথে এগোতে পারে। ইরানকে ঘিরে নতুন করে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা বাড়ার প্রেক্ষাপটে এই ঘোষণা এলো।
তেহরানে এক সংবাদ সম্মেলনে দুই হাজার কিলোমিটার সীমা নিয়ে প্রশ্নের জবাবে আইআরজিসির মুখপাত্র জেনারেল হোসেইন মোহেব্বি বলেন, তাদের জন্য ওই বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। কয়েক দিন আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি যুক্তরাষ্ট্র বা ইসরাইলের যেকোনো ধরনের ও মাত্রার হুমকির জবাব দেওয়ার কথা বলেন। তিনি জানান, সেই জবাবের কোনো ভৌগোলিক সীমা থাকবে না।
সূত্রে বলা হয়েছে, ইরানের কাছে বর্তমানে দুই হাজার কিলোমিটারের বেশি পাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে বলে জানা যায়নি। মার্কিন কর্মকর্তারা আগে বলেছেন, ইরানের মহাকাশ কর্মসূচিতে ব্যবহৃত প্রযুক্তি আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরিতে ব্যবহার করা সম্ভব। ওই প্রযুক্তি ভবিষ্যতে ইরানকে আরও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আইআরজিসি বলছে, দুই হাজার কিলোমিটার ক্ষেপণাস্ত্র পাল্লার স্বঘোষিত সীমা তুলে নেওয়া হয়েছে
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।