Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১২ সেপ্টেম্বর ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন করবেন। মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে ডেঙ্গু প্রতিরোধে করণীয়বিষয়ক সভায় তিনি এ নির্দেশনা দেন। আগামী তিন মাসকে ডেঙ্গু পরিস্থিতির জন্য গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ সময় বিবেচনা করে তিনি দেশবাসীকে কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু মশকনিধন কার্যক্রমের ওপর নির্ভর করলে হবে না; পরিচ্ছন্নতা ও জনসচেতনতাকে বিশেষ গুরুত্ব দিতে হবে। স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন এবং শিক্ষার্থীদের যুক্ত করে সমন্বিতভাবে মাঠপর্যায়ে কার্যক্রম চালানোর নির্দেশ দেন তিনি। মহানগরে সিটি করপোরেশন, জেলায় জেলা প্রশাসক এবং উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তারা কার্যক্রম সমন্বয় করবেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের স্বেচ্ছাসেবক, স্কাউট, বিএনসিসি, গার্ল গাইডস, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এবং স্কুল-কলেজের শিক্ষার্থীরা অভিযানে অংশ নেবেন। প্রতি শনিবার তারা বাসাবাড়ি ও বিভিন্ন স্থাপনায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালাবেন, সম্ভাব্য এডিস মশার প্রজননস্থল চিহ্নিত করবেন এবং মানুষকে বাড়িঘর ও আশপাশ পরিষ্কার রাখতে সচেতন করবেন। গণমাধ্যম, টেলিভিশন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার জোরদারেরও নির্দেশ দেওয়া হয়েছে।

09 Sep 26 1NOJOR.COM

১২ সেপ্টেম্বর ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান শুরু হবে

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।