Web Analytics

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ঢাকা বিশ্ববিদ্যালয়কে ‘কোচিং সেন্টার’ বলে দেওয়া মন্তব্যটি প্রত্যাহার করেছেন। সম্প্রতি এক পডকাস্টে তাঁর এই বক্তব্যের পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এর প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যের পাদদেশে একদল শিক্ষার্থী বিক্ষোভ ও মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করেছে।

তীব্র সমালোচনার মুখে ববি হাজ্জাজ জানান, তাঁর বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে এবং এটি ছিল সম্পূর্ণ ব্যক্তিগত মতামত, সরকারের অবস্থান নয়। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও অবদানের প্রতি তাঁর গভীর শ্রদ্ধা রয়েছে এবং তিনি চান বিশ্ববিদ্যালয়টি বিশ্বমানের গবেষণা প্রতিষ্ঠানে পরিণত হোক। তিনি আরও জানান, পডকাস্টের আলোচনাটি ছিল অনানুষ্ঠানিক ও স্বতঃস্ফূর্ত।

তিনি উচ্চশিক্ষা খাতের নানা চ্যালেঞ্জ, গবেষণায় ঘাটতি এবং রাজনৈতিক বিবেচনায় শিক্ষক নিয়োগের প্রশ্নের কথাও উল্লেখ করেন। বক্তব্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হওয়ায় ও অনেকে কষ্ট পাওয়ায় তিনি মন্তব্যটি সম্পূর্ণভাবে প্রত্যাহার করেন।

29 May 26 1NOJOR.COM

বিক্ষোভের পর ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলার মন্তব্য প্রত্যাহার করলেন ববি হাজ্জাজ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।