Web Analytics

২০২৬ সালের ১৮ এপ্রিল শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা (ইউএইচএফপিও) সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল প্রধানমন্ত্রীর নানা কাজের প্রশংসা করতে থাকেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “মন্ত্রী সাহেব, প্রশংসা একটু কম।” তার মন্তব্যে মিলনায়তনে উপস্থিত সবাই করতালি দেন। স্বাস্থ্যমন্ত্রী জবাবে বলেন, তিনি সামান্যই প্রশংসা করেছেন।

বক্তৃতায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করতে হলে সবাইকে পরিবর্তনের অংশ হতে হবে এবং মানবসেবাকে কেন্দ্রবিন্দুতে রেখে কাজ করতে হবে। তিনি জানান, সরকারপ্রধানের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির মাধ্যমে স্বাস্থ্য খাতসহ সব ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, মাঠ পর্যায়ের চিকিৎসকদের সঙ্গে সমন্বয় বৃদ্ধি ও কাজের পরিবেশ উন্নয়ন সরকারের অগ্রাধিকার। উপস্থিতদের উদ্দেশে তিনি আহ্বান জানান, সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে এবং জনগণের সেবায় আত্মনিয়োগ করতে হবে।

18 Apr 26 1NOJOR.COM

ঢাকায় সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রীকে প্রশংসা কমাতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।