Web Analytics

জামালপুরের মেলান্দহ উপজেলায় আট মাস বয়সী শিশুপুত্রকে পুকুরে ফেলে হত্যার অভিযোগে মা শ্রাবন্তী আক্তারকে রোববার ভোরে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার ভাবকি এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ শিশুর লাশ উদ্ধার করে এবং অভিযুক্ত মাকে আটক করে থানায় নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে জামালপুর পৌর শহরের কম্পপুর এলাকার হুমায়ূন আহমেদের সঙ্গে শ্রাবন্তীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই পরকীয়ার অভিযোগে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। ঘটনার দিন ভোরে স্বামী ঘুমিয়ে থাকা অবস্থায় শ্রাবন্তী সন্তানকে নিয়ে ঘর থেকে বের হন এবং পরে পুকুরে ফেলে পালানোর চেষ্টা করেন। বাজারে তার সন্দেহজনক আচরণ দেখে স্থানীয়রা তাকে আটক করে।

মেলান্দহ থানার ওসি ওবায়দুর রহমান জানান, শ্রাবন্তীকে আটক করে থানায় আনা হয়েছে এবং শিশুর লাশ মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া চলছে এবং তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটন করা হবে।

28 Jun 26 1NOJOR.COM

জামালপুরে আট মাসের শিশুকে হত্যার অভিযোগে মা গ্রেপ্তার

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।