হুথি সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, তারা বাব আল-মান্দেব প্রণালি বন্ধ করে লোহিত সাগর দিয়ে তেল রপ্তানি বন্ধের কথা বিবেচনা করছেন। হুথিদের তথ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মুহাম্মদ মানসুর বলেন, এটি তাদের বিকল্পগুলোর একটি। ইয়েমেন ও আফ্রিকার হর্ন অঞ্চলের মাঝখানে অবস্থিত এই প্রণালিটি সবচেয়ে সরু জায়গায় প্রায় ২৬ কিলোমিটার প্রশস্ত এবং এটি লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করে।
প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের মোট সমুদ্রপথে পরিবাহিত তেলের প্রায় ১২ শতাংশ এই প্রণালি দিয়ে যায়। অপরদিকে, ইরানের নিয়ন্ত্রণে থাকা হরমুজ প্রণালি দিয়ে স্বাভাবিক সময়ে ২০ শতাংশ তেল পরিবহন হয়। দুই প্রণালি বন্ধ হলে ৩২ শতাংশ তেল সরবরাহ বিঘ্নিত হতে পারে। সৌদি আরব বর্তমানে পূর্ব-পশ্চিম পাইপলাইন ব্যবহার করে বিকল্প পথে তেল রপ্তানি করছে, যা তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করছে।
মানসুর বলেন, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির কারণে এই প্রণালি বন্ধের বিষয়টি তাদের বিবেচনায় রয়েছে এবং শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
বাব আল-মান্দেব প্রণালি বন্ধের হুমকি হুথিদের, বৈশ্বিক তেল সরবরাহে আশঙ্কা
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।