Web Analytics

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ২৫ থেকে ৩১ মে পর্যন্ত দেশের সব ব্যাংক বন্ধ থাকবে। তবে তৈরি পোশাক খাতের শ্রমিকদের বেতন প্রদানের সুবিধার্থে ২৫ ও ২৬ মে শিল্পাঞ্চলগুলোর কিছু ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রোববার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।

সার্কুলারে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের আলোকে ২৩ ও ২৪ মে ব্যাংকের সব শাখা স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে। শ্রমিকদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধ এবং আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে ঢাকা, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের শিল্পাঞ্চলে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম চলবে। এসব শাখায় সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত অফিস এবং সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত লেনদেন চলবে।

এ ছাড়া সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখাগুলো ২৫ থেকে ৩১ মে পর্যন্ত সীমিত আকারে খোলা থাকবে। ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তারা বিধি অনুযায়ী ভাতা পাবেন বলে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে।

19 May 26 1NOJOR.COM

ঈদুল আযহায় সাত দিনের ছুটিতে সীমিত আকারে ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।