Web Analytics

অধিকৃত পশ্চিম তীরে প্রবেশের সময় যুক্তরাজ্যের লেবার পার্টির দুই সংসদ সদস্য ক্লাইভ লুইস ও লারা বার্ডকে বাধা দেয় ইসরাইলি কর্তৃপক্ষ। জর্ডান থেকে পশ্চিম তীরে ঢোকার পথে তাদের এবং সফরসঙ্গীদের আটকে রাখা হয়। দুই এমপির ভাষ্য অনুযায়ী, তাদের আট ঘণ্টার বেশি সময় আটক রেখে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

সোমবার এক্সে দেওয়া পোস্টে লুইস জানান, তাদের ফিলিস্তিন সফরের পরিকল্পনায় ছিল ইসরাইলি দখলদারত্ববিরোধী সংগঠন প্রগ্রেসিভ ইন্টারন্যাশনালের দ্বিতীয় রামাল্লা কংগ্রেসে অংশ নেওয়া। জলপাই সংগ্রহের মৌসুমে ইসরাইলি বসতি স্থাপনকারীদের ক্রমবর্ধমান সহিংসতার শিকার ফিলিস্তিনি কৃষকদের সঙ্গেও সময় কাটানোর কথা ছিল তাদের।

লুইস বলেন, কোনো অন্যায় না করলেও তাদের দীর্ঘ সময় আটকে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি জানান, ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানানো এবং তাদের ওপর সংঘটিত ভয়াবহ অবিচার ও সহিংসতার বিষয় তুলে ধরাই সফরের উদ্দেশ্য ছিল। বার্ড বলেন, ফিলিস্তিনিদের ওপর নিপীড়ন ও গণহত্যার জন্য দায়ীদের বিরুদ্ধে এবং নেতানিয়াহু সরকারের ওপর চাপ প্রয়োগের প্রচেষ্টা তিনি চালিয়ে যাবেন।

27 Oct 26 1NOJOR.COM

পশ্চিম তীরে প্রবেশের পথে দুই ব্রিটিশ লেবার এমপিকে আট ঘণ্টার বেশি জিজ্ঞাসাবাদের অভিযোগ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।