Web Analytics

বিশ্ব শিক্ষক দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমান শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিয়েছেন। সোমবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তিনি এই সম্মাননা তুলে দেন। গুণী শিক্ষক সম্মাননা হিসেবে প্রত্যেককে ২ লাখ টাকা এবং একটি ক্রেস্ট দেওয়া হয়।

সারা দেশের শিক্ষকদের মধ্য থেকে জাতীয় স্টিয়ারিং কমিটি ৯৫ জনকে চূড়ান্ত করে। প্রধানমন্ত্রী নিজে আরও ছয়জন শিক্ষক নির্বাচন করেন। তবে তালিকাভুক্ত কোনো শিক্ষকের বিরুদ্ধে বিরূপ মন্তব্য বা তথ্য পাওয়া গেলে পরে তাঁর নাম বাদ দেওয়া হবে বলে জানানো হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। প্রাথমিক পর্যায়ে ১০ জন, মাধ্যমিকে ২০ জন, কলেজে ২৫ জন, সাধারণ বিশ্ববিদ্যালয়ে ২০ জন এবং চিকিৎসা মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ে ১০ জন শিক্ষক সম্মাননা পান। এছাড়া কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩ জন, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ৩ জন, বিজ্ঞান ও প্রযুক্তিসহ অন্যান্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ে ৪ জন এবং প্রধানমন্ত্রীর নির্বাচিত ৬ জন শিক্ষকও সম্মানিত হন।

05 Oct 26 1NOJOR.COM

প্রধানমন্ত্রী তারেক রহমান শতাধিক শিক্ষককে নগদ অর্থ ও ক্রেস্ট দিয়ে সম্মাননা দিলেন

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।