Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলা সফরের ঘোষণা দিয়েছেন। শুক্রবার হোয়াইট হাউস থেকে উত্তর ক্যারোলিনার ফোর্ট ব্র্যাগ সামরিক ঘাঁটিতে যাওয়ার পথে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও ফার্স্টলেডি সিলিয়া ফ্লোরেসকে তুলে নেওয়ার এক মাসেরও বেশি সময় পর ট্রাম্প এই সফরের পরিকল্পনার কথা প্রকাশ করেন। তিনি জানান, ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সঙ্গে তার খুব ভালো সম্পর্ক রয়েছে।

ট্রাম্প বলেন, রদ্রিগেজের নেতৃত্বে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সঙ্গে তেল উত্তোলন ও বিপণনে নিবিড়ভাবে কাজ করছে। তিনি দুই দেশের বর্তমান সম্পর্ককে “দশে দশ” হিসেবে বর্ণনা করেন। রদ্রিগেজ সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের স্বীকৃতি প্রসঙ্গে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে তা দিয়েছে এবং নিয়মিত যোগাযোগ রাখছে।

এই সফর ঘোষণাকে ভেনেজুয়েলার নতুন নেতৃত্বের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক জোরদারের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

14 Feb 26 1NOJOR.COM

ভেনেজুয়েলা সফরে যাচ্ছেন ট্রাম্প, অন্তর্বর্তী প্রেসিডেন্ট রদ্রিগেজকে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি নিশ্চিত

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।