বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ বলেছেন, মিডা প্রণীত দীর্ঘমেয়াদি মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা গেলে কক্সবাজার দক্ষিণ এশিয়ার অন্যতম অর্থনৈতিক হাবে পরিণত হতে পারে। সোমবার দুপুরে কক্সবাজার জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত ‘কক্সবাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, সরকার নির্বাচনের আগে দেওয়া সংস্কার, সুশাসন ও জবাবদিহিতার প্রতিশ্রুতি বাস্তবায়নের পরিবর্তে দলীয়করণে ব্যস্ত। বর্তমান বাজেটকে তিনি ঋণনির্ভর ও অবাস্তব বলে উল্লেখ করেন এবং রাজস্ব লক্ষ্যমাত্রা অতিরিক্ত নির্ধারণের সমালোচনা করেন। কক্সবাজারে সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট না থাকা, সৈকতের অপরিচ্ছন্নতা ও পর্যটন খাতে বিশৃঙ্খলাসহ নানা সমস্যা তিনি তুলে ধরেন।
ড. আযাদ কুতুবদিয়ার দেড় লাখ মানুষের জীবন ও জীবিকা রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ, ফেরি সার্ভিস চালু ও জেটি সংস্কারের দাবি জানান। তিনি যানজট, দুর্ঘটনা, লবণ সিন্ডিকেট, শিক্ষা ও স্বাস্থ্যসেবার ঘাটতি এবং প্রায় ১৫ লাখ রোহিঙ্গার চাপকে জেলার উন্নয়ন ও নিরাপত্তার বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন।
জামায়াত নেতা বললেন, মাস্টারপ্ল্যান বাস্তবায়নে কক্সবাজার হবে দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক কেন্দ্র
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।