Web Analytics

মাইগ্রেশন ও পাসপোর্ট বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন মাইগ্রেশন অ্যান্ড পাসপোর্ট রিপোর্টার্স ইউনিটি বা এমপিআরইউ আত্মপ্রকাশ করেছে। শনিবার রাজধানীর কারওয়ানবাজারের একটি রেস্টুরেন্টে সদস্যদের সর্বসম্মতিতে গঠিত কমিটিতে চ্যানেল টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার সুলতান মাহমুদ আরিফ ২০২৭-২৮ মেয়াদে সভাপতি এবং দৈনিক মানবকণ্ঠের স্টাফ রিপোর্টার গোলাম মুর্শেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কমিটিতে দৈনিক সময়ের আলোর আদিল সরকার যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক জনকণ্ঠের মির্জা মশিউর রহমান অর্থ সম্পাদক, এখন টিভির তৌহিদুল ইসলাম তারেক সাংগঠনিক সম্পাদক এবং দেশ টিভির শাহাদাত হোসাইন নিশাদ অফিস সম্পাদক হয়েছেন। প্রকাশনা, আইটি, ক্রীড়া, সাংস্কৃতিক, আন্তর্জাতিক ও সমাজকল্যাণ সম্পাদকসহ অন্যান্য পদেও দায়িত্ব বণ্টন করা হয়েছে। কার্যনির্বাহী সদস্য হয়েছেন দৈনিক কালের কণ্ঠের আব্দুল্লাহ আল মিরাজ ও বেঙ্গল লেন্সের আবু বক্কার সিদ্দিক।

সংগঠনের নেতারা জানান, মাইগ্রেশন ও পাসপোর্ট খাতে নাগরিক হয়রানি, দালালের দৌরাত্ম্য, অতিরিক্ত অর্থ আদায়, অনিয়ম ও দুর্নীতির অভিযোগের তথ্য-প্রমাণ অনুসন্ধান করে জনসম্মুখে তুলে ধরা তাদের অন্যতম লক্ষ্য। সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়ানো এবং তথ্য-উপাত্তনির্ভর ও অনুসন্ধানী সাংবাদিকতাকে উৎসাহিত করার উদ্যোগও নেওয়া হবে। সভাপতি আরিফ বলেন, পাসপোর্ট খাতের অনিয়ম, দুর্নীতি ও জালিয়াতির অভিযোগের তথ্য-প্রমাণ নিয়মিতভাবে জনগণের সামনে তুলে ধরা হবে।

28 Sep 26 1NOJOR.COM

নতুন মাইগ্রেশন ও পাসপোর্ট রিপোর্টার্স ইউনিটির নেতৃত্বে আরিফ ও মুর্শেদ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।