Web Analytics

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, বিএনপি চাঁদাবাজি বন্ধ করতে নয়, বরং চাঁদাবাজদের পরিবর্তন করতে চায়। শনিবার চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর কলেজ মাঠে গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও সীমান্ত সুরক্ষার দাবিতে আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, দেশের নেতৃত্বে তরুণদের এগিয়ে আসতে হবে। প্রবীণদের দায়িত্ব থাকলেও নানা সীমাবদ্ধতার কারণে তারা সবসময় সক্রিয় থাকতে পারেন না। ২০২৪ সালের আন্দোলনে তরুণদের আত্মত্যাগ দেশের মানুষ দেখেছে। তিনি তরুণদের আগামী স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান, মেম্বার ও মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার আহ্বান জানান।

রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে হাসনাত আবদুল্লাহ বলেন, রাজনীতিকে দুর্বৃত্তদের হাত থেকে মুক্ত করতে হবে এবং মাদক ব্যবসা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময় নীরব না থেকে কার্যকর ভূমিকা নিতে হবে। তিনি দেশের মানুষের অধিকার, কর্মসংস্থান ও নিরাপত্তা নিশ্চিত করতে রাজনৈতিক সংস্কারের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

12 Jul 26 1NOJOR.COM

বিএনপি চাঁদাবাজদের পরিবর্তন চায়, তরুণ নেতৃত্বের আহ্বান এনসিপি নেতার

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।