ইরানের একটি বড় নৌ-পরিবহন নেটওয়ার্ক ধ্বংসের লক্ষ্যে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, মোহাম্মদ হোসেন শামখানির নেতৃত্বাধীন এই নেটওয়ার্কটি ইরানের তেল বিক্রি ও অন্যান্য কার্যক্রমে আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে সহায়তা করছিল। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, ইরান সরকারের যে আর্থিক অবকাঠামো যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক নৌ-পরিবহন ব্যবস্থার জন্য হুমকি সৃষ্টি করছে, তা বন্ধ করে দেওয়া হচ্ছে।
মার্কিন অর্থ মন্ত্রণালয়ের তথ্যমতে, এই পদক্ষেপ তেহরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোর সাম্প্রতিক প্রচেষ্টার অংশ। গত বছর এবং চলতি বছরের এপ্রিল মাসে জারি করা নিষেধাজ্ঞার ধারাবাহিকতায় এবার ২০০-রও বেশি ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। যুক্তরাষ্ট্রে তাদের সব সম্পদ অবরুদ্ধ থাকবে এবং কোনো মার্কিন নাগরিক বা প্রতিষ্ঠান তাদের সঙ্গে ব্যবসায়িক লেনদেন করতে পারবে না।
জাতিসংঘে নিযুক্ত ইরানের মিশন নতুন নিষেধাজ্ঞা বিষয়ে তাৎক্ষণিক মন্তব্য করতে রাজি হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ইরানি নৌ নেটওয়ার্কের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করল যুক্তরাষ্ট্র
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।