বর্ণবাদ নির্মূল, সাম্য প্রতিষ্ঠা ও মানব মর্যাদা রক্ষায় বৈশ্বিক উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। জাতিসংঘ সাধারণ পরিষদে ‘আন্তর্জাতিক বর্ণবাদ নির্মূল দিবস’ উপলক্ষে আয়োজিত স্মারক সভায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এ আহ্বান জানান। ২৪ মার্চ ২০২৬ নিউইয়র্কে বাংলাদেশ স্থায়ী মিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সভায় ড. খলিলুর রহমান বর্ণবাদ ও জাতিগত বৈষম্যবিরোধী আন্তর্জাতিক কনভেনশনে বাংলাদেশের স্বাক্ষরের কথা উল্লেখ করে দেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি রাখাইন ও গাজায় চলমান নিপীড়নের প্রসঙ্গ তুলে ধরে বলেন, ডারবান ঘোষণা ও কর্মপরিকল্পনার লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক সম্প্রদায় এখনো অনেক পিছিয়ে। বিশ্বজুড়ে অভিবাসী শ্রমিকদের বঞ্চনা ও ন্যায়বিচারে সীমিত প্রবেশাধিকারের বিষয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন।
বাংলাদেশের সাংবিধানিক প্রতিশ্রুতির কথা তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মানবাধিকার, সমতা ও মর্যাদা রক্ষায় দেশটি দৃঢ়প্রতিজ্ঞ। তিনি শিক্ষায় বিনিয়োগ বৃদ্ধি, অনলাইনে বিদ্বেষমূলক বক্তব্য প্রতিরোধ এবং আন্তঃসাংস্কৃতিক সংলাপ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানাল বাংলাদেশ
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।