Web Analytics

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় জোবায়ের হোসেন পারভেজ নামে এক যুবলীগ কর্মীর গলা ও হাত বিচ্ছিন্ন লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে নুর আহাম্মদ মাস্টারবাড়ির সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়। দোকান নিয়ে বিরোধের জেরে ছাত্রলীগ কর্মী মামুন ও শাহাদাত পারভেজকে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৯টার দিকে বাড়ির সামনে পারভেজ ও মামুনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে পারভেজ হাতে থাকা লাইট দিয়ে মামুনের মাথায় আঘাত করেন। পরে পরিবারের সদস্যরা বিষয়টি মীমাংসা করেন। পারভেজের বাবা আবু তাহের জানান, রাত আনুমানিক ১টার দিকে তিনি ছেলেকে দেখেছিলেন। শনিবার সকালে বাড়ির সামনে তার গলা ও হাত বিচ্ছিন্ন লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

ছাগলনাইয়া থানার ওসি জানান, পারভেজ ও অভিযুক্তদের নামে একাধিক মামলা রয়েছে এবং তারা সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছিল। পুলিশের ধারণা, পুরনো বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড ঘটেছে।

27 Jun 26 1NOJOR.COM

দোকান বিরোধে ফেনীতে যুবলীগ কর্মী নিহত, অভিযুক্ত ছাত্রলীগ কর্মী দুইজন

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।