বাংলাদেশ জামায়াতে ইসলামীর উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধি দল ইরানের সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহিল সাইয়্যিদ আলী হুসাইনি খামেনির জানাজা, বিদায় ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নিতে ইরান যাচ্ছে। ইসলামী প্রজাতন্ত্র ইরান সরকারের আমন্ত্রণে প্রতিনিধি দলটি আগামী ৩ জুলাই ঢাকা ত্যাগ করবে এবং ৯ জুলাই পর্যন্ত ইরানে অবস্থান করবে। দলটির নেতৃত্ব দেবেন জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি। অন্যান্য সদস্যরা হলেন মো. নুরুল আমীন এমপি, ড. মো. কেরামত আলী এমপি এবং ডা. এসএম খালিদুজ্জামান।
দলীয় সূত্র জানায়, প্রতিনিধি দলটি ইরান সরকার ও জনগণের প্রতি গভীর শোক, সমবেদনা ও সংহতি প্রকাশের উদ্দেশ্যে এ সফর করছে। সফরকালে তারা দেশটির শীর্ষ নেতৃত্ব ও সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। জামায়াতে ইসলামী ইরান সরকারের আমন্ত্রণ ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়েছে।
দলটির আশা, এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও ইরানের জনগণের মধ্যে দীর্ঘদিনের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক বোঝাপড়া এবং দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সুদৃঢ় হবে।
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা খামেনির জানাজায় যোগ দেবে জামায়াতের প্রতিনিধি দল
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।