কুয়েতের জনগণের জন্য বাংলাদেশের পক্ষ থেকে পাঠানো খাদ্য সহায়তার প্রথম চালান আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে, যা কূটনৈতিক সংহতি ও ভ্রাতৃত্বের প্রতীক হিসেবে দেখা হচ্ছে। প্রায় ২৪০ টন জরুরি খাদ্যসামগ্রী একাধিক ফ্লাইটে কুয়েতে পাঠানো হচ্ছে। ২৪ মে ২০২৬ তারিখে কুয়েতে বাংলাদেশের প্রধানমন্ত্রী কর্তৃক প্রেরিত শুভেচ্ছা উপহার হিসেবে এই খাদ্যসামগ্রী কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ জাররাহ জাবের আল-আহমাদ আল-সাবাহর কাছে হস্তান্তর করেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি।
বৈঠকে হুমায়ুন কবির কুয়েতের আমির শেখ মেশাল আল-আহমাদ আল-জাবের আল-সাবাহকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা হস্তান্তর করেন, যেখানে কুয়েতের জনগণের শান্তি, নিরাপত্তা ও কল্যাণ কামনা করা হয়। প্রতিমন্ত্রী মিল্লাত বেসামরিক বিমান চলাচল, বাণিজ্য, বিনিয়োগ ও জনশক্তি খাতে সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন।
কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের এই মানবিক উদ্যোগের প্রশংসা করে একে দুই দেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেন।
কুয়েতে বাংলাদেশের খাদ্য সহায়তা হস্তান্তর, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বার্তা
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।