Web Analytics

দেশে দেশে মুসলমানদের ওপর নির্যাতন, নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘন নিয়ে উদ্বেগ জানিয়ে ঢাকায় এক গোলটেবিল বৈঠকে ওআইসি ও বিশ্বের ৫৭টি মুসলিম রাষ্ট্রকে ঐক্যবদ্ধ ও কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। রোববার রাজধানীর তোপখানার শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে সেভ দ্য পিপলস আয়োজিত ‘দেশে দেশে মুসলিম নির্যাতন ও উম্মাহর করণীয়’ শীর্ষক বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, শুধু উদ্বেগ প্রকাশ বা বিবৃতিতে সীমাবদ্ধ না থেকে নির্যাতিত মুসলমানদের সুরক্ষা ও অধিকার নিশ্চিত করতে কূটনৈতিক, মানবিক ও আন্তর্জাতিক পর্যায়ে পদক্ষেপ নিতে হবে। বিশ্বের যেকোনো প্রান্তে মুসলমান নির্যাতনের শিকার হলে তাদের পাশে দাঁড়ানো মুসলিম উম্মাহর নৈতিক ও মানবিক দায়িত্ব বলেও তারা উল্লেখ করেন। সেভ দ্য পিপলসের কনভেনার মাওলানা আবদুর রব ইউসুফীর সভাপতিত্বে এবং মুফতি ইমরানুল বারী সিরাজীর সঞ্চালনায় বৈঠক হয়।

ভারতের বিভিন্ন স্থানে মুসলমান, মসজিদ, মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানের ওপর নির্যাতন, হয়রানি ও সহিংসতার অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা। ফিলিস্তিনে বেসামরিক মানুষের নিরাপত্তা ও মানবিক সহায়তা নির্বিঘ্ন করার উদ্যোগের আহ্বানও জানানো হয়। মাওলানা আবদুর রব ইউসুফী মক্কা চুক্তির চেতনায় মুসলিম রাষ্ট্রগুলোর কার্যকর সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেন।

13 Sep 26 1NOJOR.COM

ঢাকার গোলটেবিলে নির্যাতিত মুসলমানদের সুরক্ষায় ওআইসির কার্যকর ভূমিকার আহ্বান

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।