Web Analytics

শারদীয় দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখায় সরকার, সংশ্লিষ্ট বিভাগ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট। রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সংবাদ সম্মেলনে সংগঠনটি সরকারি ছুটি বৃদ্ধি ও অনুদান বাড়ানোর উদ্যোগকেও স্বাগত জানায়।

সংগঠনের সাধারণ সম্পাদক মিল্টন বৈদ্য লিখিত বক্তব্যে বলেন, এবার সারা দেশে অভূতপূর্ব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হয়েছে। কোনো সহিংসতা বা অপ্রীতিকর ঘটনা ছাড়া উৎসব সম্পন্ন হওয়াকে তিনি দেশের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে অত্যন্ত ইতিবাচক ও গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে উল্লেখ করেন।

সংগঠনটির মতে, সরকারের সময়োপযোগী উদ্যোগ এবং আইনশৃঙ্খলা বাহিনীর কর্মতৎপরতায় পূজামণ্ডপে যথাযথ নিরাপত্তা নিশ্চিত হয়েছে। পুলিশ, আনসার ও অন্যান্য বাহিনীর সমন্বিত ব্যবস্থা, গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি এবং গোয়েন্দা নজরদারির কথা উল্লেখ করা হয়। বাংলাদেশ সনাতন পার্টির সাধারণ সম্পাদক সুমন কুমার রায়ও সংশ্লিষ্ট প্রশাসনকে ধন্যবাদ জানান। সংবাদ সম্মেলনে জ্যেষ্ঠ সহসভাপতি রমেশ দত্তসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

25 Oct 26 1NOJOR.COM

শান্তিপূর্ণ দুর্গাপূজার জন্য সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ পূজা ফ্রন্টের

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।