Web Analytics

সম্মিলিত ইসলামী ব্যাংক হিসেবে পরিচালিত একীভূত পাঁচ ব্যাংক আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া শুরু করেছে। প্রথম দিনে প্রায় ছয় হাজার আমানতকারী প্রায় ২৫০ কোটি টাকা উত্তোলন করেছেন। কর্মকর্তাদের মতে, প্রত্যাশার তুলনায় আমানত উত্তোলনের পরিমাণ অনেক কম। পাঁচ ব্যাংক হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক; তাদের মোট শাখা ৭৬১টি।

এই পাঁচ ব্যাংক থেকে টাকা তুলতে ৭৪ হাজার আবেদন জমা পড়েছে এবং আবেদনের বিপরীতে দাবিকৃত অর্থের পরিমাণ ৩ হাজার ৯২৫ কোটি টাকা। আমানতকারীদের টাকা ফেরত দিতে বাংলাদেশ ব্যাংক রোববার ৫ হাজার কোটি টাকা সরবরাহ করে। এরপর সোমবার সকালে প্রধান কার্যালয় থেকে বিভিন্ন শাখায় অর্থ পাঠানো হয়।

রাজধানীর মতিঝিল, পল্টন ও মালিবাগের বিভিন্ন শাখায় সকালে গ্রাহকদের স্বাভাবিকভাবে টাকা তুলতে দেখা গেছে। দীর্ঘদিন জমা অর্থ তুলতে না পারার পর টাকা হাতে পেয়ে অনেক আমানতকারী স্বস্তি ও সন্তোষ প্রকাশ করেছেন। সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান বলেছেন, টাকা তুলতে আসা কোনো গ্রাহককে ফেরত যেতে হবে না এবং সবাইকে তাদের অর্থ ফেরত দেওয়া হবে।

07 Sep 26 1NOJOR.COM

প্রথম দিনে প্রায় ছয় হাজার আমানতকারী তুলেছেন প্রায় ২৫০ কোটি টাকা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।