Web Analytics

অধিকৃত পশ্চিম তীরের আল-মুঘাইয়ার গ্রামে দুই ফিলিস্তিনির জানাজায় অংশ নেওয়া শোকাতুর মানুষের ওপর হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, বুধবার এই হামলার ঘটনা ঘটে, যখন মঙ্গলবার বসতি স্থাপনকারীদের হামলায় নিহত এক কিশোর ও এক ব্যক্তির জানাজা অনুষ্ঠিত হচ্ছিল।

ওয়াফার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি বাহিনী জানাজার মিছিলে তাজা গুলি, স্টান গ্রেনেড এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করে। হামলা ও বাধা সত্ত্বেও স্থানীয় মসজিদে জানাজা শেষে নিহতদের গ্রামের কবরস্থানে দাফন করা হয়।

আল-জাজিরাকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, জানাজায় হামলায় হতাহতের বিষয়ে বা ইসরাইলি কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

23 Apr 26 1NOJOR.COM

পশ্চিম তীরে ফিলিস্তিনি জানাজায় শোকাতুরদের ওপর ইসরাইলি বাহিনীর হামলা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।