Web Analytics

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের আয়োজনে তিন দিনব্যাপী ‘বিএনএমপিসি ন্যাশনাল সায়েন্স কার্নিভাল-২০২৬’ শুরু হয়েছে। ২৯ অক্টোবর শুরু হওয়া এ উৎসব ৩১ অক্টোবর পর্যন্ত চলবে। দেশের স্বনামধন্য ১৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৩০০টি প্রকল্প এতে প্রদর্শিত হচ্ছে।

কার্নিভালে বিজ্ঞানবিষয়ক অলিম্পিয়াড, দেওয়াল পত্রিকা প্রকাশ, প্রকল্প উপস্থাপন, উপস্থিত বক্তৃতা, অ্যানালিটিক্যাল কুইজ, গল্প লিখন এবং কম্পিউটার গেমিংসহ বিভিন্ন আয়োজন রয়েছে। জাতীয় বিজ্ঞান জাদুঘরের একটি ফোর-ডি মুভি বাস ও একটি মিউজিয়াম বাসের মাধ্যমে ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনীর ব্যবস্থাও করা হয়েছে।

দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান। আলোচনা সভায় তিনি শিক্ষার্থীদের পরীক্ষার ফলের বাইরে জ্ঞানার্জন, নতুন কিছু জানা এবং মেধা ও সৃজনশীলতা কাজে লাগানোর আহ্বান জানান। তিনি বিজ্ঞানকে ভয় নয়, জানার ও আবিষ্কারের মাধ্যম হিসেবে গ্রহণ করতে বলেন এবং কৌতূহলী শিক্ষার্থীদের ভবিষ্যতের বিজ্ঞানী, গবেষক ও উদ্ভাবক হিসেবে উল্লেখ করেন।

31 Oct 26 1NOJOR.COM

১৫০ প্রতিষ্ঠানের ৩০০ প্রকল্প নিয়ে শুরু বিজ্ঞান কার্নিভাল

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।