Web Analytics

কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া এলাকায় শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) যৌথবাহিনীর বিশেষ অভিযানে রোহিঙ্গা সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরসা) এক সদস্যকে আটক করা হয়েছে। অভিযানে তার কাছ থেকে চারটি তাজা গুলি ও একটি সচল ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়।

আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামু সেনানিবাসের একটি বিশেষ আভিযানিক দল ও পুলিশের সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে আরসা সদস্য ইমাম হোসেনকে হাতেনাতে আটক করা হয়।

সূত্র জানিয়েছে, আটক ইমাম হোসেন ও উদ্ধার হওয়া সরঞ্জাম পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য রামু থানার অধীন গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে।

01 Feb 26 1NOJOR.COM

রামুতে যৌথবাহিনীর অভিযানে গুলিসহ আরসা সদস্য আটক

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।