Web Analytics

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ১৪ ঘণ্টা পরও তদন্ত কমিটি গঠন করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার রাত সাড়ে ৮টার দিকে শহীদ জিয়াউর রহমান হলের সামনে এ হামলা হয়। এতে চার সাংবাদিক গুরুতর আহতসহ কয়েকজন আহত হন। উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ বলেন, উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম বিকেলে ক্যাম্পাসে ফিরলে তদন্ত কমিটি গঠন করা হবে।

হামলার পর সাংবাদিকেরা অভিযুক্তদের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান। প্রশাসন আগামীকালের মধ্যে মামলা করার আশ্বাস দিলে তাঁরা আপাতত কর্মসূচি থেকে ফিরে যান। তবে তাঁরা সোমবার বেলা ১১টায় রবীন্দ্র ভবনের সামনে মানববন্ধনের ডাক দিয়েছেন।

রোববার রাতের ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসভাপতি আহসান হাবিবসহ কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। আহতদের মধ্যে রয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আরিফ উজ্জামান কোরবান, আগামীর সময়ের জাহিদুল ইসলাম, দ্য ডেইলি স্টারের নূর আহসান মৃদুল এবং সমকালের মাঈনুল ইসলাম রাজু। সাংবাদিকেরা জড়িত শিক্ষার্থীদের ছাত্রত্ব বাতিল, পড়াশোনা শেষকারীদের সনদ বাতিল এবং অভিযুক্ত অশিক্ষার্থীদের ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধের দাবিও জানিয়েছেন।

05 Oct 26 1NOJOR.COM

সাংবাদিক হামলার ১৪ ঘণ্টা পরও রাবিতে গঠিত হয়নি তদন্ত কমিটি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।