Web Analytics

বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মো. আখতারুজ্জামান শুক্রবার সন্ধ্যায় একটি ভিডিও বার্তায় বলেন, ডিবি পুলিশ তাঁকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। গ্রেপ্তারের ঠিক আগে দেশবাসীর কাছে দোয়া চেয়ে তিনি সাধারণ মানুষ ও প্রবাসী ভাইদের অধিকারের পক্ষে শেষ পর্যন্ত থাকার অঙ্গীকার করেন।

ভিডিও বার্তায় আখতারুজ্জামান বলেন, জনগণ, দেশের মানুষ এবং বিশেষ করে প্রবাসী ভাইদের স্বার্থ রক্ষার জন্য তিনি শহীদ হতেও প্রস্তুত। তিনি জানান, জনগণের অধিকার আদায়ের সংগ্রামে তিনি আছেন, থাকবেন এবং আজীবন থাকবেন। বেঁচে থাকা পর্যন্ত জনগণের পাশে থেকে তাদের জন্য সংগ্রাম করার কথাও বলেন তিনি।

প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিভিন্ন অব্যবস্থাপনা ও যাত্রীদের ভোগান্তি নিয়ে সোচ্চার হয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। ওই ঘটনার জেরে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পরে গোয়েন্দা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

03 Oct 26 1NOJOR.COM

বিমানবন্দরের অব্যবস্থাপনা নিয়ে বক্তব্যের পর গ্রেপ্তার আখতারুজ্জামান

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।