যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বিপর্যয়ের পর ইরান যুদ্ধ নিয়ে মন্তব্য করায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে বিদ্রুপ করেছেন ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি ট্রাম্প প্রশাসনকে এমন জুয়াড়ির সঙ্গে তুলনা করেন, যে হেরে যাওয়ার পরও জুয়ার টেবিল ছাড়তে পারে না।
ভ্যান্সের একটি দীর্ঘ পোস্টের জবাবে গালিবাফ এটিকে ‘পরাজিত জুয়াড়ির মানসিকতা’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘ইসরাইল-সর্বস্ব’ নীতির কারণে আমেরিকা খাদের কিনারে দাঁড়িয়ে আছে, আর তাদের ‘বস’ যুদ্ধের পরবর্তী ধাপের প্রস্তুতি নিচ্ছেন।
ভ্যান্সকে উদ্দেশ করে গালিবাফ আরও বলেন, এসব জ্ঞানগর্ভ বয়ান বাদ দিয়ে তাঁর ‘বস’-কে এসব কথা বলা উচিত। প্রতিবেদনে বলা হয়েছে, ভ্যান্স তাঁর পোস্টে স্বীকার করেছিলেন যে ইরানের বিরুদ্ধে যুদ্ধের বিষয়টি মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের জন্য ক্ষতির কারণ হয়েছিল।
ইরান যুদ্ধ ইস্যুতে রিপাবলিকানদের ক্ষতির কথা বলায় ভ্যান্সকে বিদ্রুপ গালিবাফের
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।