কুয়েতের ‘পাবলিক ইনস্টিটিউশন ফর সোশ্যাল সিকিউরিটি’-এর সদর দপ্তরে হামলার ঘটনা ঘটেছে, যাতে প্রধান ভবনের পরিকাঠামোগত ক্ষতি হয়েছে বলে কুয়েত সরকার জানিয়েছে। প্রতিষ্ঠানটি সামাজিক মাধ্যমে জানায়, রোববার কোনো দর্শণার্থী সদর দপ্তরে প্রবেশ করতে পারবে না এবং তাদের অন্য শাখা বা অনলাইনে কাজ সম্পন্ন করতে বলা হয়েছে।
এই হামলার খবর আসে এমন সময়ে, যখন কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় ধারাবাহিক বিমান হামলার সতর্কতা দিচ্ছিল এবং বাসিন্দাদের নিরাপত্তা নির্দেশিকা মেনে চলার আহ্বান জানাচ্ছিল। হামলার প্রকৃতি বা হতাহতের বিষয়ে সরকার কোনো বিস্তারিত তথ্য দেয়নি।
ঘটনাটি আঞ্চলিক উত্তেজনা ও নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধির প্রেক্ষাপটে কুয়েতসহ উপসাগরীয় অঞ্চলে উদ্বেগ বাড়িয়েছে।
বিমান হামলার সতর্কতার মধ্যেই কুয়েতের সামাজিক নিরাপত্তা দপ্তরে হামলা
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।