Web Analytics

নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, আসন্ন ঈদযাত্রায় কোনো যাত্রী নৌকা বা স্পিডবোট ব্যবহার করে নদীর মাঝ থেকে লঞ্চে উঠতে পারবে না। সোমবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। গত ঈদে দুটি নৌ দুর্ঘটনার পর গঠিত তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী নৌপরিবহন মন্ত্রণালয় দুর্ঘটনা প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

মন্ত্রী জানান, যাত্রীরা টার্মিনাল পন্টুনের মাধ্যমে লঞ্চে উঠতে পারবেন। ফেরিতে গাড়ি ওঠানোর আগে যাত্রী নামিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে এবং ফেরি পন্টুনের নিরাপত্তা বেষ্টনী আরও শক্তিশালী করা হচ্ছে। ঈদুল আজহার আগে-পরে পাঁচ দিন বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ থাকবে এবং রাতের বেলায় স্পিডবোট চলবে না। সদরঘাটের চাপ কমাতে বসিলা ও শিমুলিয়া ঘাট থেকে নতুন লঞ্চ সার্ভিস চালু হবে এবং কুড়িল থেকে শিমুলিয়া পর্যন্ত বিআরটিসির শাটল বাস চলবে।

এছাড়া ঈদের আগে-পরে তিন দিন সাধারণ ট্রাক ও কাভার্ড ভ্যান ফেরিতে পারাপার বন্ধ থাকবে, কোরবানির পশুবাহী ট্রাক অগ্রাধিকার পাবে এবং নির্ধারিত ভাড়ার বেশি নেওয়া যাবে না।

12 May 26 1NOJOR.COM

ঈদযাত্রায় মাঝনদীতে লঞ্চে ওঠা নিষিদ্ধসহ নতুন নিরাপত্তা নির্দেশনা জারি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।