সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশি নাগরিকের পরিচয় জানিয়েছে রিয়াদে বাংলাদেশ দূতাবাস। নিহতরা হলেন বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা গ্রামের শাহেদ আহম্মেদ এবং কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বদরপুর গ্রামের নাসরুল্লাহ বদরপুরী। দূতাবাস সূত্রে তাদের পরিচয় জানা গেছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানায়, আগের দিন বিকেল আনুমানিক ৩টা ২০ মিনিটে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৩-এর ওপর একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। সে সময় বাংলাদেশসহ বিভিন্ন দেশের যাত্রীরা সেখানে অপেক্ষা করছিলেন। এ ঘটনায় দুই বাংলাদেশি নাগরিক মারা যান।
শনিবার, ১০ অক্টোবরের এ হামলায় মোট ১২ জন নিহত হন বলে সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে। আহত হয়েছেন তিন শতাধিক মানুষ। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, নিহত ও আহত বাংলাদেশিদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে রিয়াদে বাংলাদেশ মিশন সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে।
রিয়াদ বিমানবন্দর হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় নিশ্চিত করেছে দূতাবাস
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।