কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে ট্রেন ও বাসের সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় দায়ের করা মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে প্রধান আসামি হেলাল উদ্দিন এবং বুধবার রাতে অস্থায়ী গেইটম্যান কাউসারকে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর এলাকা থেকে আটক করা হয়। পুলিশ জানায়, দুর্ঘটনার সঙ্গে তাদের অবহেলার যোগসূত্র পাওয়া গেছে।
তদন্তে জানা গেছে, ঈদের দিন দায়িত্বে থাকা গেইটম্যান হেলাল উদ্দিন ও মেহেদী হাসান এক হাজার টাকায় কাউসার ও নাজমুলকে বদলি হিসেবে দায়িত্ব দেন। ওই রাতে তারা গেইটম্যানের কক্ষে থাকলেও রাত পৌনে ৩টার দিকে ঢাকা মেইল ট্রেন আসার আগে গেইট বন্ধ করেননি। পুলিশ গেইটের কক্ষে মাদক সংশ্লিষ্টতা এবং আগের স্টেশন থেকে সিগন্যাল পাওয়া নিয়ে তদন্ত করছে।
ঘটনার পর দুই দায়িত্বপ্রাপ্ত কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে এবং তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মামলার দ্বিতীয় আসামি মেহেদী হাসান এখনও পলাতক রয়েছেন।
কুমিল্লায় ট্রেন-বাস দুর্ঘটনায় ১২ জন নিহতের মামলায় দুইজন গ্রেপ্তার
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।