ইউক্রেনের রাজধানী কিয়েভে মঙ্গলবার রাশিয়ার ব্যাপক হামলায় ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন এলাকায় রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত থাকার মধ্যে কয়েকজন নিহত এবং বহু মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দ্রুতগতির একটি ড্রোন ভবনটিতে আঘাত হানার পর বিস্ফোরণ ও কালো ধোঁয়া দেখা যায়।
ইউক্রেনের সাবেক জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের সচিব ভলোদিমির গোরবুলিন বলেন, হামলার সময় তিনি একাডেমিতে কাজ করছিলেন এবং সামান্য আহত হয়েছেন। তার সহকারী ভবনের কাছে থাকায় হামলায় নিহত হয়েছেন বলেও তিনি জানান। একাডেমি হামলাকে ‘রুশ সন্ত্রাস’ ও ‘বর্বরতা’ আখ্যা দিয়ে শান্তিপূর্ণ কর্মজীবী মানুষ এবং দেশের বিজ্ঞান, শিক্ষা ও সংস্কৃতিকে লক্ষ্যবস্তু করার অভিযোগ করেছে।
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, কিয়েভে আরেক হামলায় একটি চিকিৎসাকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। দিনিপ্রোর একটি ব্যবসায়িক কেন্দ্রে হামলায় চারজন নিহত ও অন্তত ১৯ জন আহত হয়েছেন। জাপোরিঝিয়ায় ৩০ বেসামরিক নাগরিক আহত হয়েছেন, যাদের তিনজনের অবস্থা গুরুতর। সুমি, রিভনে ও ওডেসায় আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।
রুশ হামলায় কিয়েভের বিজ্ঞান একাডেমি ক্ষতিগ্রস্ত, ইউক্রেনজুড়ে হতাহত
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।