Web Analytics

জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বিএনপিকে এখনই চাঁদাবাজ বলতে চায় না এনসিপি। তবে বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজি করলে তাঁদের চাঁদাবাজ, জমি দখল করলে দখলবাজ এবং ছাত্রদল-যুবদলকে ব্যবহার করে মাদক ব্যবসা করলে মাদক ব্যবসায়ী বলা হবে। শনিবার দুপুরে কুমিল্লা মহানগর, কুমিল্লা দক্ষিণ ও উত্তর জেলার নেতাকর্মীদের নিয়ে আয়োজিত সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

সারজিস আলম বলেন, ১৮০ দিন না যেতেই মানুষ বিএনপির সঙ্গে অন্যদের তুলনা শুরু করেছে। আগামী এক বছরের মধ্যে এনসিপি যদি প্রতিটি ঘরে একজন করে নেতা তৈরি করতে পারে, তাহলে এক বছর পর বাংলাদেশের মানুষ আর বিএনপির কথা ভাববে না বলেও তিনি দাবি করেন। বিএনপির কাজ দেখে দলটি ব্যর্থতার দিকে এগোচ্ছে বলেও তাঁর মন্তব্য।

তিনি বলেন, ভবিষ্যতে এনসিপিতে ৩০ বছরের নিচে কাউকে গ্রহণ করা হবে না। ২৮ থেকে ৩০ বছর বয়সীদের যুক্ত করলে যুবশক্তি নামে আলাদা সংগঠনের প্রয়োজন থাকত না বলে তিনি মত দেন। অন্যায়-অনিয়মের বিরুদ্ধে আপসহীন থাকার কথা জানিয়ে তিনি দিনের বেলায় বিরোধিতা ও রাতে আলোচনার রাজনীতি না করার অঙ্গীকার করেন। সভায় এনসিপির বিভিন্ন নেতা ও অঙ্গসংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।

29 Aug 26 1NOJOR.COM

অসদাচরণ করলে বিএনপি নেতাকর্মীদের সে অনুযায়ী আখ্যা দেওয়ার কথা বললেন সারজিস

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।