Web Analytics

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি জনবসতিতে বসতি স্থাপনকারীদের সহিংস হামলা এবং অবৈধ বসতি সম্প্রসারণের প্রতিবাদে যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডাসহ ১২টি দেশ ইসরায়েলি বসতির সঙ্গে বাণিজ্যে কঠোর নিষেধাজ্ঞার পরিকল্পনা ঘোষণা করেছে। ইউরোপীয় ও পশ্চিমা জোটের পররাষ্ট্রমন্ত্রীদের যৌথ বিবৃতিতে এ ঘোষণা আসে।

ঘোষণাদাতা দেশগুলো হলো যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা, ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, স্পেন ও সুইডেন। তারা নিজ নিজ আইন ও বিধিমালা অনুযায়ী ইসরায়েলের অবৈধ বসতি থেকে উৎপাদিত পণ্য আমদানিতে বিধিনিষেধ আরোপের প্রক্রিয়া শুরুর ইচ্ছা জানিয়েছে।

পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, পশ্চিম তীরে ইসরায়েল সরকারের সাম্প্রতিক কার্যক্রম দ্বি-রাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে। তারা বেসামরিক প্রশাসনিক ক্ষমতা ও বসতি সম্প্রসারণ অবিলম্বে বন্ধ, বসতি স্থাপনকারীদের সহিংসতার জবাবদিহি এবং ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে মানবতাবিরোধী অভিযোগের নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান। আয়ারল্যান্ড ও স্পেন আগে পৃথকভাবে বাণিজ্য পদক্ষেপ নিয়েছিল।

09 Sep 26 1NOJOR.COM

ইসরায়েলি বসতির পণ্য আমদানিতে বিধিনিষেধের পরিকল্পনা ১২ দেশের

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।