Web Analytics

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে সতর্কবার্তা দিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ। ভারতের স্থানীয় সময় রোববার ভোররাতে তাকে মুক্তি দেওয়া হয়। এর আগে ককরোচ জনতা পার্টি বা সিজেপির বিক্ষোভের আগে শনিবার গুরুগ্রামে নিজের বাসভবন থেকে তাকে আটক করা হয়েছিল। পুলিশ তাকে ভবিষ্যতে সিজেপির বিক্ষোভে যোগ না দেওয়ার সতর্কবার্তাও দেয়।

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির কেন্দ্রস্থলে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে প্রশাসন ধরপাকড় চালায়। এ সময় বিরোধী দলের নেতা, সমাজকর্মী এবং সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট নির্মাতাসহ ৭ হাজারের বেশি মানুষকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ধ্রুব রাঠিও ছিলেন।

পুলিশ সূত্রের বরাতে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, শনিবার সকাল ৬টার দিকে ক্রাইম ব্রাঞ্চের তিনটি দল রাঠিকে আটক করে। পরে তাকে ক্রাইম ব্রাঞ্চের দপ্তরে নেওয়া হয় এবং সেখানে প্রায় এক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর রোববার ভোররাতে তাকে মুক্তি দেওয়া হয়।

11 Oct 26 1NOJOR.COM

গুরুগ্রামে আটক ধ্রুব রাঠিকে সতর্কবার্তা দিয়ে ছেড়ে দিল পুলিশ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।