Web Analytics

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে আগামীকাল বুধবার, ২৩ সেপ্টেম্বর, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। সংশোধিত বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী এদিন কোনো ক্লাস বা পরীক্ষা অনুষ্ঠিত হবে না।

এর আগে ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর নির্ধারিত ছিল। তবে ছুটির তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ তা পরিবর্তন করে। এ বিষয়ে ২০ সেপ্টেম্বর রোববার বিকেলে মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ইসলামিক ফাউন্ডেশনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ২০ মে জারি করা প্রজ্ঞাপন আংশিক সংশোধন করা হয়েছে। ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকায় ফাতেহা-ই-ইয়াজদাহমের তারিখ ২৩ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। প্রাথমিক বিদ্যালয়, সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদরাসা এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এই ছুটির আওতায় থাকবে।

23 Sep 26 1NOJOR.COM

ফাতেহা-ই-ইয়াজদাহমে ২৩ সেপ্টেম্বর দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।